নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ মোটরসাইকেল যোগে উল্টো পথে সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।