• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৫১:২০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
৪র্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪র্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী শিক্ষাবর্ষে সরকার চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।১৩ এপ্রিল সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজগুলো একটি একটি করে পরিকল্পনামাফিক শেষ করবো।প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট থেকে একযোগে সারাদেশের জেলা শহরে প্রত্যেকটি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের কার্যক্রম চালু হবে, যাতে আমাদের সন্তানরা জাতি ও সমাজের জন্য গড়ে উঠতে পারে। নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে, ইনশাল্লাহ।এসময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু ও অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, জেলা প্রশাসক শরীফা হক প্রমুখ।