ঈশ্বরদীতে র্যাবের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেফতার
পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।১৩ এপ্রিল সোমবার দুপুরে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার আসামির কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।