• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৬:৫৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
ইসলামাবাদে আজও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসলামাবাদে আজও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ আলোচনা আজ রোববারও অব্যাহত থাকবে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ কথা জানিয়েছে।ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘যৌথ আলোচনা শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনও চলছে।’এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আরেকটি ধাপ শেষ হয়েছে। উভয় পক্ষ বিশেষজ্ঞ দলগুলোর উপস্থিতিতে আবারও আলোচনার খসড়া বিনিময় করছে।সূত্র: আল–জাজিরা