• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৫০:০৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই।১২ এপ্রিল রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্রে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার বাবা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর এবং কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ছিলেন তার বড় বোন।দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে হিন্দি, বাংলাসহ বিভিন্ন ভাষায় হাজারো গান গেয়েছেন আশা ভোঁসলে। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক, গজল থেকে ক্যাবারে প্রতিটি ধারাতেই তিনি রেখেছেন স্বতন্ত্র ছাপ। তার অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।শনিবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।