• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:৪২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১৩ এপ্রিল সোমবার সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম আলমঙ্গীর খান (৫৫)। তিনি দর্শনা উপজেলার মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।