• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৮:০২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
পাম্পে তেল নিতে গিয়ে হামলার শিকার ইউপি চেয়ারম্যান

পাম্পে তেল নিতে গিয়ে হামলার শিকার ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।৫ এপ্রিল রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরতলীর পোড়াহাটি এলাকার শরিফুল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে যান। লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ শেষে একদল যুবক তাকে গালাগাল করে। পরে তাকে মারধর শুরু করে। সে সময় ফিলিং স্টেশনের লোকজন তাকে উদ্ধার করে।শরিফুল ফিলিং স্টেশনের মালিক শরিফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে লোকুমখে শুনেছি, ওই চেয়ারম্যানের ওপর হামলা ঘটনার ঘটেছে। বিষয়টি দুঃখজনক।’এ বিষয়ে সদর থানার ওসি সামছুল আরেফিন বলেন, ‘লোকমুখে বিষয়টি শুনেছি। ভুক্তভোগী চেয়ারম্যান লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’