• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫২:১৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

১৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫২:০৮

শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজী (৬০) কে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। ১৩ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।

Ad

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:০৩



বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:২০


Follow Us