• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৫:১৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।১১ এপ্রিল শনিবার সকালে দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নামার পর বিশ্রাম কক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন।তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সফর বাতিল করা হয় এবং ঢাকা থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীতে ফিরিয়ে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। তিনি জানান, মন্ত্রীকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।