নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।৩ এপ্রিল শুক্রবার রাতে বেগমগঞ্জের ফেনী-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী মিয়ারপোল এলাকায় ফেনী থেকে লক্ষ্মীপুরগামী ‘যমুনা লাইন’ এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আজাদ (৪০)। তিনি বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর (বরকন্দাজ বাড়ি) এলাকার বাসিন্দা মৃত লোকমান মিয়া ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে একটি সাদা টিস্যু কাগজে মোড়ানো প্যাকেটের মধ্যে ৩০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আইটেল আইটি ২১৭১ মডেলের সীমযুক্ত বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।জানতে চাইলে এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দায়ের করা হয়েছে।