• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৫:৫৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি যুবদল নেতা মঈন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির মামলার প্রধান আসামি যুবদল নেতা মঈন উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব। তাকে নড়াইলের কালিয়া থেকে গ্রেফতার করা হয়।১৩ এপ্রিল সোমবার সকালে এক বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে।র‍্যাব জানায়, এ মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মঈন উদ্দিন ছাড়া অন্যদের পরিচয় ও গ্রেফতারের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।এর আগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) এবং মো. লিটন মিয়া (৩৮)।গত ১১ এপ্রিল শনিবার ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ।মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অভিযান চালিয়ে মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।