• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৫:৫৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীর মরেদহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত জান্নাত ওই এলাকার বাসিন্দা মো. বেলালের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিন তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে ছিল। বিকেলে ছোট ভাই বাইরে খেলতে গেলে সে একাই বাড়িতে থাকে।সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সুধারাম থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান